মালদা

কয়েক মাস আগে ঝর ও শিলা বৃষ্টিতে খতিগ্রস্থ গাজোলের কৃষকদের কৃষি দপ্তরের পক্ষ থেকে দেওয়া হল চেক

কয়েক মাস আগে প্রবল ঝর ও শিলা বৃষ্টিতে খতিগ্রস্থ হয়েছিল জেলার বিভিন্ন অংশের কৃষি ফসল ধান, ভুট্টা। গাজোলের খতিগ্রস্থ হওয়া সেই সমস্ত কৃষকদের হাতে আজ কৃষি দপ্তরের পক্ষ চেক তুলে দেওয়া হয়। 

        জানা গিয়েছে, কয়েক মাস আগে হওয়া ঝর ও শিলা বৃষ্টিতে খতিগ্রস্থ হয়েছিল বেশকিছু অঞ্চলের ফসল। এরপর কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয় খতিগ্রস্থ কৃষকদের কৃষি দপ্তরের একটি ফ্রম ফিলাপ করতে। সেই মতে কৃষকরা কৃষি দপ্তরে লিখিত ভাবে একটি ফ্রম জমা করেন। সেই সমস্ত কৃষকদের হাতে আজ চেক তুলে দেওয়া হয়। সকাল থেকে চেক নেওয়ার জন্য মানুষের ঢল নামে কৃষি দপ্তরে। ১৮ তারিখ পর্যন্ত চলবে এই চেক বিলি গাজোলের বিভিন্ন অঞ্চলে। আজ গাজোলের মাঝরা অঞ্চল ও করকচ অঞ্চলের প্রায় ১৩ হাজার ১০ জন চাষিকে চেক দেওয়া হয়। চেক পেয়ে খুশি খতিগ্রস্থ কৃষকরা।